মেহেরপুর টিটিসিতে আইসিটি বিষয়ক যুব সমাবেশ ও তারুণ্য উৎসব অনুষ্ঠিত
২২ জানুয়ারি ২০২৫, মুজিবনগর খবর, মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর হলরুমে আইসিটি বিষয়ক যুব সমাবেশ ও তারুণ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। তরুণদের প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তা এবং ডিজিটাল সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এস. এম. ওবায়দুল বাসার। স্বাগত বক্তব্য প্রদান করেন মেহেরপুর জেলা আইসিটি অফিসার সুব্রত কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিফাত মেহনাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাকসুদা আখতার খানম এবং মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-এর অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাসেল আহমেদ, মুন্সি জাহাঙ্গীর জিন্নাত, রাব্বি, হারেজ উদ্দিন, ফাহাদ সামিহা লিমা এবং সহকারী প্রশিক্ষক আমিনুল ইসলাম সাগর।
এছাড়াও মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
তারুণ্য উৎসব উপলক্ষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা তরুণদের আইসিটি শিক্ষায় দক্ষ হয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
Reviewed by Web Master
on
জানুয়ারি ২২, ২০২৫
Rating: 5

