মেহেরপুরে আইসিটি বিষয়ক যুব সমাবেশ ও তারুণ্য উৎসব অনুষ্ঠিত

 

জানুয়ারি ২২, ২০২৫, মেহেরপুর প্রতিদিনঃ “পৃথিবী বদলাই, তারুণ্যের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে উন্নয়ন সংক্রান্ত সৃজনশীল কাজ (ফ্রিল্যান্সিং) বিষয়ে আইসিটি বিষয়ক যুব সমাবেশ ও তারুণ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এস.এম. ওবায়দুল বাসার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পিপিএম মাকসুদা আখতার খানম এবং মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ আরিফ হোসেন তালুকদার।


যুব সমাবেশ ও তারুণ্য উৎসব অনুষ্ঠানে সঞ্চালনা করেন যুব উন্নয়নের সহকারী প্রশিক্ষক আমিনুল ইসলাম সাগর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আইসিটি অফিসার সুব্রত কুমার বিশ্বাস।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাসেল আহমেদ, মুন্সী জাহাঙ্গীর জিন্নাত, রাব্বি, হারেজ উদ্দিন, ফাহাদ সামিহা লিমাসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এ সময় মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


বক্তারা তাঁদের বক্তব্যে তরুণদের দক্ষতা উন্নয়ন, তথ্যপ্রযুক্তি শিক্ষা এবং ফ্রিল্যান্সিং খাতে আত্মনির্ভরশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানে এগিয়ে এসে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।




কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.