“আজকের মেহেরপুর”-এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


ডিসেম্বর ২৪, ২০২৫, মেহেরপুর প্রতিদিন সত্য ও ন্যায়ের পথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে স্থানীয় জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম আজকের মেহেরপুর তাদের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে।


সোমবার রাত আটটায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংবাদিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “আজকের মেহেরপুর”-এর ব্যবস্থাপনা সম্পাদক মামুনুর রশিদ।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “আজকের মেহেরপুর”-এর প্রকাশক ও সম্পাদক সেলিম রেজা।


অনুষ্ঠানে “আজকের মেহেরপুর” পেজ ও ওয়েবসাইট পরিচালনাকারী মুন্সি জাহাঙ্গীর জিন্নাত (হিরোক) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বর্তমানে জিন্নাত গ্রুপ-এর চেয়ারম্যান হিসেবে প্রযুক্তি, ডিজিটাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্ম উন্নয়নে কাজ করে যাচ্ছেন।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডভোকেট সাইদুর রহমান রিপন, আমঝুপি শিশু কিশোর সংগঠনের প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান লিটন, সাংবাদিক শহিদুল ইসলাম, সাব-এডিটর তয়ন সাহা এবং আমঝুপি প্রতিনিধি আব্দুল হাকিমসহ আরও অনেকে।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মেহেরাব হোসেন সঞ্চয় এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাদ আহমেদ।


বক্তারা তাঁদের বক্তব্যে “আজকের মেহেরপুর”-এর গত আট বছরের সফল পথচলার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।


অনুষ্ঠান শেষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.