মেহেরপুরে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদান

 

সেপ্টেম্বর ৯, ২০২৪ | মেহেরপুর প্রতিদিন

মেহেরপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর অর্থায়নে এবং সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থা-এর বাস্তবায়নে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


সোমবার সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সি জাহাঙ্গীর জিন্নাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার আরিফ হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মইনুল আলম।


এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মুন্সী এ.এইচ.এম রাশেদুল হক-সহ শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানে মোট ৩৩ জন দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। প্রতিটি শিক্ষার্থী এই প্রকল্পের আওতায় ৬,০০০ টাকা করে বৃত্তি পাবে।


বক্তারা বলেন, শিক্ষাবৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষা জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে এবং আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও তাদের স্বপ্ন পূরণে সহায়তা করবে।




কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.