মেহেরপুরে আন্তর্জাতিক নীল আকাশের জন্য নির্মল বায়ু দিবস পালিত
সেপ্টেম্বর ৭, ২০২৫, মেহেরপুর প্রতিদিন, আন্তর্জাতিক ‘নীল আকাশের জন্য নির্মল বায়ু’ দিবস উপলক্ষে মেহেরপুরের আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়-এ আলোচনা সভা, শপথ বাক্য পাঠ এবং চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থা-এর আয়োজনে এবং অ্যাকশন এইড বাংলাদেশ ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়াক বাংলাদেশ (জেটনেট বিডি)-এর সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুন্সি জাহাঙ্গীর জিন্নাত, যিনি সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি এবং জিন্নাত গ্রুপ-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঈন-উল-আলম। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক হাবিবুর রহমান এবং সহকারী প্রধান শিক্ষক হাফিজুর রহমান।
বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার অ্যাডমিন লুবনা ইয়াছমিন এবং প্রকল্প সমন্বয়কারী ফৌজিয়া সুলতানা। বক্তারা পরিবেশ সংরক্ষণ, নির্মল বায়ুর গুরুত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
আলোচনা শেষে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয় এবং তাদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।



কোন মন্তব্য নেই: